সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশ থেকে শান্ত চৌধুরী (৩৩) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাত ৯টায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল বাজারের সামনের পশ্চিম পাশ থেকে এ রক্তাক্ত লাশটি উদ্ধার করে পুলিশ।  পরে রাত ১০টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। 
নিহত শান্ত চৌধুরী সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ গ্রামের মধ্যপাড়ার আব্দুর রউফ চৌধুরীর ছেলে। 
জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজারের পশ্চিম পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে দেখে আতিক নামে স্থানীয় এক যুবক ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানান। পরে স্থানীরা ও পুলিশ গিয়ে লাশ সনাক্ত করেন। হাইওয়ে পুলিশ শান্তর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে আসেন।
নিহতের চাচাতো বোন মাহমুদা জানান, আজকে সন্ধ্যার দিকে শান্ত হাতে লাইট নিয়ে বাসা থেকে বের হয়। তারপর থেকে আর শান্তর খোঁজ পাওয়া যায়নি। এখন জানতে পারি শান্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
তবে প্রত্যক্ষদর্শী আতিক তিয়াস বলেন, এ জায়গাটিতে প্রায়ই ছিনতাই হয়। তার ধারণা  রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী অথবা কারো কবলে পড়ে এ যুবক খুন হন। এটা সড়ক দুর্ঘটনা হতে পারে না৷ কেউ হত্যাও করতে পারেন।
এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, শান্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com