সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ায় বসন্ত বরণ উপলক্ষে পিঠা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আসিফ টিউটোরিয়াল এন্ড হাই স্কুল এর সার্বিক সহযোগিতায়  আসিফ টিউটোরিয়াল এন্ড হাই স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
বিশিষ্ট সঙ্গীত শিল্পী আসিফ ইকবাল খানের সভাপতিত্বে বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির। 

এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আল আমিন শাহিন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন এর আহবায়ক মনির হোসেন, সিটি কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত। আব্দুল মতিন শিপনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবির বিদ্যানিকেতনের অধ্যক্ষ জিন্নাত আরা প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com