সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ইসলামে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম

ইসলামে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম

মাতৃভাষা আল্লাহতায়ালার এক বিশেষ নিয়ামত। ভাষা আল্লাহর শ্রেষ্ঠ দান। মাতৃভাষা চর্চার প্রতি ইসলাম অত্যধিক গুরুত্ব প্রদান করেছে।মাতৃভাষা  শিক্ষা ও বিকাশে ইসলামে রয়েছে গুরুত্বপূর্ণ  দিকনির্দেশনা। ভাষা সম্পর্কে পবিত্র কোরআন শরিফে বলা হয়েছে ” দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছন কোরআন, সৃজন করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন ভাষা” ( সুরা রহমান, আয়াত, ১-৪)।

আল্লাহতায়ালা বলেন, আমি প্রত্যেক রাসুলকে তার নিজ জাতির মাতৃভাষায় প্রেরণ করেছি (সুরা ইব্রাহিম, আয়াত ৪)। সকল নবী রাসুলগণ ই তাদের মাতৃভাষায় হেদায়াতের আহবান করেছেন। জ্ঞান আহরণের অন্যতম মাধ্যম ই হচ্ছে মাতৃভাষা। রাসুল ( সা:) এর মাতৃভাষা ছিল আরবি। আল্লাহ তায়ালা আরবি ভাষায় কোরআন নাযিল করে মূলত মাতৃভাষার গুরুত্ব বৃদ্ধি করেছেন। ইসলামের দাওয়াত ও প্রচারে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। ইসলাম শুধু মাত্র মাতৃভাষার গুরুত্ব ই প্রদান করেন নি বরং বিশুদ্ধ ভাষা ব্যবহারে ও ইসলাম তাগিদ প্রদান করেছে।রাসুল( সা:) মাতৃভাষায় কথা বলতে  গর্ববোধ করতেন। তিনি বলতেন, আরবদের মধ্যে আমার ভাষা সর্বাধিক সুফলিত।তোমাদের চাইতে ও আমার ভাষা অধিকতর মার্জিত।
সৃষ্টিকুলের সবকিছু সৃষ্টি ই মহান রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। মাতৃভাষা ও এর ব্যতিক্রম নয়।আল্লাহ্‌ তায়ালার এক বিশেষ নিয়ামত স্বরুপ মানুষ ভাষা প্রয়োগের ক্ষমতা লাভ করেছে। আল্লাহর অন্যান্য নিয়ামত সমূহের যেমন মূল্যায়ন করা উচিৎ তেমনি ভাষার মতো এক মহান নিয়ামতের ও মূল্যায়ন করা উচিৎ। 
মাতৃভাষা চর্চা বা শুদ্ধ ভাবে কথা বলা রাসুল (সা:) এর অন্যতম সুন্নত। তাই আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি ধর্মীয় দায়বদ্ধতা থেকে আমাদের সকলকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা পোষণ করার পাশাপাশি শুদ্ধ ভাবে বাংলাভাষার চর্চায় মনোনিবেশ করতে হবে।
লেখক- মুফতী মোহাম্মদ এনামুল হাসান। যুগ্ম সম্পাদক, ইসলামী ঐক্যজোট, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com