সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
কমলগঞ্জে অভিভাবক -ছাত্র -শিক্ষক সমন্বয় সভা

কমলগঞ্জে অভিভাবক -ছাত্র -শিক্ষক সমন্বয় সভা

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
রবিবার(২২ জুন) মৌলভীবাজারের কমলগঞ্জে অভিভাবক-ছাত্র-শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।এদিন দুপুর বারোটায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে সংস্থার আদমপুর নয়াপত্তনস্থ প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে প্রকল্প ব্যবস্থাপক সংস্থার ইউনেস্কো প্রোগ্রাম ফ্যাসিলিটেটর বুলবুল দিওর সভাপতিত্বে ও জিএনবি একে বাংলা স্কুলের শিক্ষক নীহার কান্তি দেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন। উপজেলার ২০ টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ১৪০ জন স্থানীয় অভিভাবক এবং ৮০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অভিভাবক -ছাত্র -শিক্ষক সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক শেখ জুবেল মিয়া, তেতইগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন আহমেদ আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার সিংহ, অভিভাবক তসলিমা সুলতানা শিক্ষার্থী শাহিদ মিয়া শিমুল প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com