সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাছিমার সাথে দ্বন্দ্বে ৮ মাস না পেরোতেই বান্দরবান বদলী বিজয়নগরের ইউএনও আরাফাত

নাছিমার সাথে দ্বন্দ্বে ৮ মাস না পেরোতেই বান্দরবান বদলী বিজয়নগরের ইউএনও আরাফাত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কে এম ইয়াসির আরাফাত যোগদানের ৮ মাস না পেরোতেই বান্দরবান বদলীর আদেশ হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট নারী নেত্রী নাছিমা মুকাই আলীর সাথে দ্বন্দ্বের জেরেই এ বদলীর আদেশ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর কয়েকজন ঘনিষ্ঠজন। 
গত রবিবার (২৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলীর আদেশ জারি করেন। 
আদেশে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এদিকে, গত ২০২০ ইং সনের ৬ জুলাই চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কুমিল্লার লালমাই উপজেলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলীর আদেশ জারি করেন। এ আদেশের ফলে জুলাই মাসের বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করার পর গত ৮ মাসে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর সাথে কয়েকটি বিষয়ে মতবিরোধ হয়। সর্বশেষ চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানেও মতের বিরোধ তৈরি। এসব কারণেই যোগদানের ৮ মাসের মধ্যেই তাকে অন্যত্র বদলী করা হয়েছে বলে পুরো উপজেলায় চাউর হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com