সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
সরাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত।।আটক-৪

সরাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত।।আটক-৪

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দোলোয়ার হোসেন-(২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার পাকশিমুল ইউনিয়নের দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার গ্রামের আবদুল হান্নানের ছেলে।
বৃহস্পতিবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ রাতেই চারজনকে আটক করেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, পাকশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে সাবেক চেয়ারম্যান কাশেম আলীর দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে সাবেক চেয়ারম্যান কাশেম আলীকে রাস্তায় পেয়ে নাজেহাল করে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন। সন্ধ্যায় কাশেম আলী বাজারে গেলে তাকে পুনরায় লাঞ্চিত করার চেষ্টা করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সাবেক চেয়ারম্যানের লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে দেলোয়ার হোসেন আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে তার শারিরীক অবস্থার অবনতি হয়। পরে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করে। পরে ঢাকা নেয়ার পথে দোলোয়ার মারা যায়।এ ব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ আনিসুর রহমান বলেন, এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৪জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com