সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে হামলার পরিকল্পনার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে হামলার পরিকল্পনার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে হামলার পরিকল্পনার অভিযোগে যুবদল নেতা মোঃ হাসমত খন্দকারকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। হাসমত খন্দকার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে পৌর এলাকার পশ্চিম মেড্ডা শরীফপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাসমত খন্দকার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ২৮ মার্চ হেফাজত ইসলামের তান্ডবের সময় পুলিশ লাইনে হামলার ঘটনার মূল পরিকল্পনাকারি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলার ঘাটুরা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে হাসমত খন্দকার পুলিশ লাইনে হামলার মূল পরিকল্পনাকারি। এ বিষয়ে গত ১৪ এপ্রিল দায়ের হওয়া মামলায় তিনি প্রধান আসামী।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রহিমের সাথে যোগাযোগ করলে তিনি হাসমত খন্দকারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তান্ডবের ঘটনায় জড়িত সকল আসামীকে গ্রেপ্তার করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com