সংবাদ শিরোনাম
ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল
বাঞ্চারামপুরে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

বাঞ্চারামপুরে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুল্লাহ-(২১) ও মোঃ মানিক-(২২) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার ভেলানগর গ্রামের কান্দার মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আবদুল্লাহ জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের মোঃ কাসেম মিয়ার ছেলে ও গ্রেপ্তারকৃত মানিক একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। এ ঘটনায় বাঞ্চারামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে উপজেলার ভেলানগর গ্রামের কান্দার মোড় থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদেরকে তল্লাশী করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
এ ব্যাপারে বাঞ্চারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রাজু আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com