সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ফলোআপঃ নাসিরনগরে হিলিপের কাজে চলছে হরিলুট, দেখার কেউ নেই

ফলোআপঃ নাসিরনগরে হিলিপের কাজে চলছে হরিলুট, দেখার কেউ নেই

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভাঙ্গারী দোকান থেকে পুরাতন রড ও বিল্ডিং ভাঙ্গা পুরাতন পাথর আর মাটি দিয়ে চলছে রাস্তা নির্মান কাজ।এসব হরিলুট দেখার যেন কেউ নেই। এ বিষয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি কর্তৃপক্ষের। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে চেঙ্গামোড়া নামক স্থানে ভাঙ্গারী দোকান থেকে পুরাতন রড, পুরাতন বিল্ডিং ভাঙ্গা পাথরের শুড়কি আর গুচ্ছ গ্রামের মাটি দিয়ে চলছে হাওড় অঞ্চল উন্নয়ন প্রকল্পের (হিলিপের) প্রায় ৬৮ লক্ষ টাকা ব্যায়ে রাস্তা নির্মানের কাজ। নাসিরনগর সদরের বাসিন্দা আব্দুল গাফ্ফারের ছেলে মোঃ লিটন মিয়া এ কাজটি করছেন। লিটনের বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের। অনেকেই তাকে পান খাওড়া লিটন হিসেবে চিনে।
জানা গেছে, লিটন নানা অনিয়ম দুর্নীতির আশ্রয় নিয়ে স্থানীয় হিলিপ কর্মকর্তাদের কোনরূপ পাত্তা না দিয়ে তার নিজের খেয়াল খুশিমত কাজ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকার সময় সরেজমিন উক্ত রাস্তা গিয়ে দেখা গেছে হাওড় অঞ্চল উন্নয়ন প্রকল্পের মোতালিব নামের এক কর্মকর্তা ও অফিস সহকারী সাইফুল ইসলামের উপস্থিতিতেও চলছে এমন কাজ। এ বিষয়ে তাদের বক্তব্য জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হয়নি এ দুই কর্মকর্তা। জানা গেছে কখনো রাতের অন্ধকারে আবার কখনো অফিস বন্ধের দিনেও চালিয়ে যাচ্ছে কাজ। শুধু চেঙ্গামোড়া নয় ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের ভিতর ১ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বাস্তার অনিয়মের বিষয়ে ও রয়েছে গ্রামবাসী নানা অভিযোগ। চেঙ্গামোড়া, আতুকোড়া ছাড়াও গোয়ালনগর ইউনিয়নের আশানগর রাস্তা নির্মানে ও রয়েছে নানা অভিযোগ।
গতকাল সড়েজমিন চেঙ্গামোড়া রাস্তা পরিদর্শনে গিয়ে দেখা গেছে এমন চিত্র।তাছাড়াও ওই ঠিকাদার লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ধর্ষণের চেষ্টা সহ ৫ টি মামলা আদালতে চলমান রয়েছে। একটি মামলা ২১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।
এ বিষয়ে জানতে চেয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ করেননি তিনি। লিটনের এমন অনিয়ম দূর্নীতির বিষয়ে হিলিপের নাসিরনগরের সমন্বয়কারী মোঃ জাকির হোসেনের সাথে দেখা করে জানতে চাইলে তিনি বলেন, আমি এখানে অসহায়।
গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম চেঙ্গামোড়া রাস্তা পরিদর্শনে আসলে তাকে পুরাতন রড, বিল্ডিং ভাঙ্গা পুরাতন পাথরের শুড়কি ও মাঠি দিয়ে কাজ করার কথা বললে তিনি বলেন, ঢালাইয়ের সময়তো আমি চিলাম না। পাথরের বিষয়ে বললে সিরাজুল ইসলাম বলেন, আমি রাস্তার অন্য মাথায় আছি বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা আক্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে এমন অনিয়ম ও দূর্নীতির কথা জানালে তিনি বলেন, আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নেব।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com