সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কসবায় রাস্তার নির্মান কাজ উদ্বোধন

কসবায় রাস্তার নির্মান কাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ কসবা মহিলা মাদরাসা থেকে ৯ নং ওয়ার্ডের কালিকাপুর  রেল লাইন পর্যন্ত প্রায় ৭ দশমিক ৩ মিটার দৈর্ঘ্যের রাস্তাটির আরসিসি নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল নির্মান কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, পৌর সভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল সরকার,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার ঠিকাদার বায়েজ, ঠিকাদার মানিক পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জনগনের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এলাকার লোকজন খুবই কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করতো। প্রায় ৯৯ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে আরসিসি এই রাস্তাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে কসবা পৌরসভা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com