সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি ও মাস্ক বিতরণ

মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি ও মাস্ক বিতরণ

শাব্বির এলাহী,মৌলভীবাজার প্রতিনিধি
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) মৌলভীবাজার সদর উপজেলার ত্রৈলোক্য বিজয় বাজার, নতুন ব্রিজ, মৌলভীবাজার রোড, সিলেট রোডসহ  বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, খাদ্য পণ্য ও ঔষধ একই ফ্রিজে সংরক্ষণ করা, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুন ব্রিজ এলাকার মেসার্স শাহজালাল ট্রের্ডাসকে ১ হাজার ২ শত  টাকা, জীবন ফার্মেসীকে ১ হাজার টাকা, ত্রৈলোক্য বিজয় বাজার এলাকার আক্কাস ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডের বিমল ষ্টোরকে ৪ হাজার টাকাসহ মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার ২ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জানান, জরিমানা আদায় ছাড়াও পথচারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা অবলম্বনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com