সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

নাসিরনগরে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরসগর উপজেলার বহুল আলোচিত চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামের আব্দুর রশীদ-হত্যা মামলার পলাতক আসামি শিশু মিয়া মেম্বারকে গ্রেফতার করেছেন পুলিশ। এদিকে দীর্ঘদিন পর খুঁনি শিশু মেম্বার গ্রেফতার হওয়ায় এলাকার জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
গতকাল শনিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার চাতলপাড় মসজিদের কাছ থেকে তাকে গ্রেপ্তার করেন চাতলপাড় ফাঁড়ি পুলিশ।
জানা গেছে, গত ২০১৯ সালের মে মাসে শিশু মেম্বারসহ আরো বেশ কয়েকজন পরিকল্পিতভাবে আঃ রশীদের নাকের ভিতরে বল্লম দিয়ে গাই মেরে আঃ রশীদকে খুঁন করেন। ওই ঘটনায় পরদিন আব্দুর রশিদের বড় ভাই মোঃ হারুন অর রশীদ বাদী হয়ে শিশু মেম্বারকে প্রধান আসামী করে মোট ৩৫ জনের নামে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ১৮৭/১৯ ৷ মামলার পর থেকে অজ্ঞাত কারনে খুনী আসামী শিশু মেম্বার বুক ফুলিয়ে চলতে থাকে। অবশেষে দীর্ঘ প্রায় দুই বছর পর শিশু মেম্বারকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ। শিশু মেম্বারের বিরুদ্ধে আঃ রশীদ হত্যা মামলা ছাড়াও চাঁদাবাজি সহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
মুঠো ফোনে এ বিষয়ে জানতে চাইলে চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, শিশু মেম্বারের বিরুদ্ধে আব্দুর রশীদ হত্যা মামলার গ্রেপ্তারী পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৪ সালে একই গ্রামের জনাব আলী নামে একজনকে নির্মমভাবে হত্যা করেছিল শিশু মেম্বার গংরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com