সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
করোনার সম্মুখ যোদ্ধা ডিসি হায়াত উদ-দৌলা খাঁন ও তার পরিবারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

করোনার সম্মুখ যোদ্ধা ডিসি হায়াত উদ-দৌলা খাঁন ও তার পরিবারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও করোনার সম্মুখ যোদ্ধা হায়াত-উদ-দৌলা খাঁন এবং তার স্ত্রী-পুত্র করোনা আক্রান্ত হওয়ায় তাদের আশুরোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জুলাই) বাদ জোহর জেলা শহরের  কাউতলী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক কমিটির সহ সভাপতি ও কাউতলী জামে মসজিদ কমিটির সভাপতি হাজী সাঈদুর রহমান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামী, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু হোরায়রাহ্ ও প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদসহ স্থানীয় মুসুল্লী উপস্থিত ছিলেন।
মিলাদের শুরুতে এলাকাবাসীর পক্ষে আয়োজক আলহাজ্ব মোঃ শাহআলম স্বাগত বক্তব্যে বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিজ্ঞ জেলা জজ এর সরকারী বাসা ও অফিস কাউতলী মৌজায় অবস্থিত। তাই এই দায়িত্বে যখন যারা নিয়োজিত থাকেন তাঁরা সকলেই আমাদের প্রতিবেশী। এই প্রেক্ষাপটে স্বপরিবারে করোনা আক্রান্ত সম্মানীত জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন ও তার স্ত্রী-পুত্রের রোগমুক্তি কামনায় আজ আমরা কাউতলী এলাকাবাসীর পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। সম্মানীত ব্যক্তিবর্গ যারা মিলাদে উপস্থিত হয়েছেন তিনি তাদেরকে গভীর কৃতজ্ঞতা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com