সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আগামীকাল বিজয়নগর কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও টিকা দেওয়া হবে

আগামীকাল বিজয়নগর কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও টিকা দেওয়া হবে

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামীকাল শনিবার (০৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সকল ইউনিয়নে কোভিড-১৯ টিকা কেন্দ্রে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে ও টিকা দেওয়া হবে।
উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত তিনটি বুথে করোনা-১৯ টিকা দেওয়া হবে। প্রতিটি বুথে ২শত জন নারী পুরুষকে ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হবে।
কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ২৫ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করা হবে। ক্যাম্পেইন পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদেরকে ভ্যাকসিন প্রদান করা হবে । ভ্যাকসিন গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড (যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন) সঙ্গে আনতে হবে। এই ক্যাম্পেইনে গর্ভবর্তী ও স্তন্যদানকারী নারীগণকে ভ্যাকসিন প্রদান করা হবে না।
এ ক‍্যাম্পেইনে প্রবাসীদের টিকা প্রদান করা হবেনা, প্রবাসীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যথাযথ মাধ্যমে যোগাযোগ করে প্রবাসী কল‍্যান মন্ত্রণালয়ের মাধ্যমে নিবন্ধন করে চাহিদা অনুযায়ী ঠিকা নিতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত “উপজেলা প্রশাসন, বিজয়নগর” নামে ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মেম্বারগন, ট্যাগ অফিসারগণ,পুলিশ বাহিনী, আনসার বাহিনী, গ্রামপুলিশ, রেডক্রিসেন্ট, স্কাউটস, স্বাস্থ্যকর্মী সমন্বয় করে কাজ করবেন।
ইউএনও আরো বলেন, টিকা নিতে যারা বাদ পড়বেন পরবর্তীতে তারা টিকা পাবেন। মনে রাখবেন এটা শুরু, শেষ নয়, সুতরাং কেউ তাড়াহুড়ো বা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।
ইয়াসির আরাফাত আরো বলেন, ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলাকালে প্রথম দুই ঘন্টা বীর মুক্তিযোদ্ধা, বয়োজ্যেষ্ঠ পুরুষ মহিলা, প্রতিবন্ধী, বিধবা মহিলাগণ অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com