সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বেগম মুজিব শুধু অনন্য সাধারণ নারী ছিলেন না, আন্দোলন সংগ্রামের একজন নির্দেশকের দায়িত্বও পালন করেছেন; আল-মামুন সরকার

বেগম মুজিব শুধু অনন্য সাধারণ নারী ছিলেন না, আন্দোলন সংগ্রামের একজন নির্দেশকের দায়িত্বও পালন করেছেন; আল-মামুন সরকার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব শুধু একজন অনন্য সাধারণ নারী ছিলেন না, তিনি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের একজন নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ধৈর্য্য, ত্যাগ, ভূমিকা ও অবদান আজকের নারী সমাজকে আদর্শ হিসেবে গ্রহণ করা আবশ্যক।
রবিবার (০৮ আগস্ট) বিকেল ৪টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগ প্রণীত ১৫ দিনব্যাপী শোক দিবসের কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামীমা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা নূরন্নাহার বেগম বক্তব্য রাখেন। আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন প্রমুখ।
জেলা যুব মহিলালীগের সভানেত্রী রাবেয়া খাতুন রাখি’র সঞ্চালনায় সভায় মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com