সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় একটি ড্রেইনের প্রতিবন্ধকতায় জনদুর্ভোগের শিকার।। কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা 

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ড্রেইনের প্রতিবন্ধকতায় জনদুর্ভোগের শিকার।। কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি জনগুরুত্বপূর্ণ সড়কের উপর নির্মাণকৃত ড্রেইনের প্রতিবন্ধকতা প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এ দূর্ঘটনায় হতাহত হচ্ছে সড়কে চলাচলকারী যানবাহন ও এর যাত্রীরা।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) একটি যাত্রীবাহী রিক্সা উল্টে এক শিশুসহ তিনজন গুরুতর হতাহত হয়েছেন।
শহরের ব্যস্ততম এ সড়কটি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পৈরতলা, ছয়বাড়িয়া, আমিনপুর, শহরতলীর নাটাই দক্ষিন ইউনিয়নের কালিসীমা ও নবীনগর উপজেলার বড়াইল, রসুলপুর শিবপুরের জনসাধারণের জেলা শহরে আসার একমাত্র সড়ক গোকর্ণ রোড। সড়কটি দিয়ে দিন-রাত হাজার হাজার রিকশা-অটোরিক্সা ও ভ্যান চলাচল করে। সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ শহরে যাতায়াত করে। সড়কের জলাবদ্ধতা নিরসনে শহরের সাবেরা সুবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের উত্তর পাশে সম্প্রতি একটি ড্রেইন নির্মাণ করা হয়েছে। ড্রেনের দু পাশের উঁচু নিচু খাদগুলো ভরাট না করায় এটি একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রতিটি গাড়ির চালক এই জায়গাটা পারাপারে বিড়ম্বনার শিকার হচ্ছেন।  বিরম্ভনার শিকার হয় , এমনকি প্রতিদিন দু’ চারটি রিকশা ও অটোরিক্সা উল্টে মানুষ নানাভাবে হতাহত হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ একটি জনবহুল সড়কের এমন দুর্ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভুগীরা।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মীর মোঃ শাহীন এ প্রতিবেদককে জানান, এ বিষয়টি দ্রুত সমাধান করা হবে।
এ ব্যাপারে পৌরসভার সহকারী প্রকৌশলী কাউছার আহমেদ এ প্রতিবেদককে জানান, ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। আমাদের মেয়র মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন এটি পুনরায় মেরামত করতে। খুব দ্রুতই সমাধান হয়ে যাবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com