সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
সাবেক কাউন্সিলর মাকবুল হোসাইনকে গ্রেফতারের প্রতিবাদে কাউতলীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সাবেক কাউন্সিলর মাকবুল হোসাইনকে গ্রেফতারের প্রতিবাদে কাউতলীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইনকে গ্রেফতারের প্রতিবাদে আজ শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় আওয়ামলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ নেতা ফারুক আহাম্মদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ আলম, শহর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ মোঃ মোরশেদ, শহর আওয়ামীলীগের অন্যতম নেতা রুহুল আমিন বাবুল, জেলা যুব মহিলালীগের সভাপতি রাবেয়া খাতুন রাখী, আওয়ামীলীগ নেতা মুখলেছুর রহমান, যুবলীগ নেতা সোহরাব হোসেন, সাফায়েত আলম, সাবেক ছাত্রনেতা লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম যুব, কাউতলী শাখা আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান, জেলা যুব মহিলা লীগের শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক হোছেনা আলী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, কাউতলী কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, কাউতলী এলাকার মুরুব্বী হাজী আবু সায়েদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক তানভীর অদুদ, কাউতলীয় গ্রামের বিশিষ্ট সর্দার হাজী ফুল মিয়া সর্দার প্রমুখ। সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইন দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী। তাকে প্রতিহিংসামূলক রাজনীতির সাথে জড়িয়ে হেফাজতের ভাংচুরের মামলায় গ্রেফতার করা হয়েছে। বক্তারা মুফতি মাকবুল হোসাইনের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেন। বক্তারা বলেন, একজন সক্রিয় আওয়ামীলীগ কর্মীকে হেফাজত ইসলামের হরতাল চলাকালে হামলা-ভাংচুর মামলায় গ্রেফতার করা কোনভাবেই কাম্য নয়। আমরা আবারো এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। (প্রেস বিজ্ঞপ্তি)।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com