সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ময়মনসিংহে বজ্রপাতে নিহত-৪

ময়মনসিংহে বজ্রপাতে নিহত-৪

শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর, তারাকান্দা ও ফুলবাড়ীয়াসহ ৩ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- ফুলপুরের বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ মিয়া (২৫), একই উপজেলার পয়ারী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে জামাল উদ্দিন (৪০), তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ধলিরকান্দা গ্রামে চান মিয়া (৫২) এবং ফুলবাড়িয়া উপজেলার হাতিলেইট গ্রামের মলিন বর্মণের ছেলে চৈতন বর্মণ (২২)।

শনিবার (১৩ জুলাই) দুপুরে জেলার ৩ উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী গ্রামের কৃষক জামাল উদ্দিন মাঠে আমন ধানের চারা পরিচর্যা করার সময় বজ্রপাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দিকে মাঠে হাঁস চড়ানোর সময় বজ্রপাতে বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের মো. আব্দুল মজিদের পুত্র সোহাগ মিয়ার মুত্যু হয়।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন্নাহার শাম্মী বজ্রপাতে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এদিকে তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ধলিরকান্দা গ্রামে চাঁন মিয়া বিলে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড়বিলা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে চৈতন বর্মণ নামে এক জেলে নিহত হন।

ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com