সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু 

পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে আয়েশা আক্তার (০৭) ও সাদ্ হোসেন (০৫) নামে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীরজান গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, শনিবার দুপুর পৌঁনে ১২ টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীরজান গ্রামের মোঃ আজাদ ভুইয়ার একমাত্র ছেলে সাদ্ হোসেন ও একমাত্র মেয়ে আয়েশা বেগম বাড়ির উঠোনে খেলা করছিল। হঠাৎ তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন এদিক৷ সেদিক খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে গিয়ে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দিঘীরজান গ্রামের কয়েকজনের সাথে মুঠোফানে কথা বলে জানা যায়, আজাদ ও আছিয়া দম্পত্তির এ দুটো সন্তানকে নিয়েই ছিলো তাদের সুখের সংসার। দুই সন্তানের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। তাদের শান্তনা দেওয়ার কোনো ভাষা নেই।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি মর্মান্তিক দূর্ঘটনা। তবে ঘটনার খবর শিশু৷ দুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com