সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবির’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবির’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সাবেক উপমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারন সম্পাদক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক পৌর চেয়ারম্যান, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও গণমানুষের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ুন কবিরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড়স্থ সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের হলরুমে হুমায়ুন-নায়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হুমায়ুন -নায়ার ফাউন্ডেশনের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বক্তাগণ ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের প্রিয় নেতা প্রয়াত আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ুন কবিরের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন।
এসময় জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হুমায়ুন -নায়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, বুধবার সকাল থেকে সমাজহিতৈষী প্রয়াত হুমায়ুন কবিরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com