সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার 

র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ধর্ষণ মামলার আসামী সুমন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পুনিয়াউট এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।
বুধবার (০৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুনিয়াউট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র‍্যাব। গ্রেপ্তারকৃত সুমন মিয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের মৃত শিরু মিয়া ওরফে আইয়ুব খানের ছেলে।
জানা যায়, গত ২১ অক্টোবর ২০২১ ইং তারিখে বেলা ৬ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পুনিয়াউট পুরাতন মসজিদের পূর্বপাশের জঙ্গলে নিয়ে ১২ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন সুমন। পরে ধর্ষণের শিকার ঐ শিশুর বাবা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে গতকাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। সদর মডেল থানার মামলা নং- ১০, তারিখ- ০৩/১১/২০২১ ইং।
র‍্যাব-১৪,সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উক্ত ধর্ষন মামলা মূলে আসামী সুমন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার পুনিয়াউট এলাকা হতে গ্রেফতার করে ০৩/১১/২০২১ তারিখ ১৮.১৫ ঘটিকায় সদর থানায় হস্থান্তর করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com