সংবাদ শিরোনাম
বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ ডাকসু নির্বাচন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসির আইডি হ্যাক করে পোষ্ট,থানায় জিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে মাদকসহ তিন মাদক কারবারিকে আটক 

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে মাদকসহ তিন মাদক কারবারিকে আটক 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের পৃথক অভিযানে মাদকসহ মোঃ ফরিদ মিয়া-(৫০), জামাল ফকির-(৩৮) ও ইসমাইল-(১৯) নামে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (০৫ নভেম্বর) বিভিন্ন সময়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে মোঃ ফরিদ মিয়া, একই গ্রামের মৃত আহম্মদ ফকিরের ছেলে জামাল ফকির ও আখাউড়ার হিরাপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে ইসমাইলকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মদ, হুইস্কি, ফেনসিডিল ও গাঁজা এবং নগদ ১৬ হাজার ৫শত টাকা উদ্ধার করে জব্দ করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com