সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন

সরাইলে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভাগিনার হাতে খুন হয়েছেন মামা। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নূরুল ইসলামের পুত্র আলমগীর মিয়া তার আপন মামা একই পাড়ার মৃত আঃ সালাম মিয়ার পুত্র মাহমুদ মিয়াকে (৩৫) ছুরিকাঘাতে খুন করেন। এ ব্যাপারে সরাইল থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনা স্থল থেকে চুড়ি সহ আলমঙ্গীরকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নূরুল ইসলামের পুত্র আলমগীর ও আনোয়ার এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাত ৭ টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। খবর পেয়ে  তাদের আপন মামা  একই পাড়ার মৃত কালা মিয়ার পুত্র ও সরাইল বিকাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ মিয়া বোনের বাড়িতে যান। এ সময় মামা মাহমুদ মিয়া  ভাগিনা আলমগীর ও আনোয়ার এর মধ্যকার পারিবারিক বিরোধ মিঠানোর চেষ্টাকালে এক পর্যায়ে উত্তেজিত হয়ে ভাগিনা আলমগীর ছুরি হাতে নিয়ে মামা মাহমুদ মিয়ার পেটে উপর্যপুরি আঘাত করে।
এ গুরুতর আহত মাহমুদ মিয়াকে উদ্ধার করে দ্রুত সরাইল হাসপাতেলে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতাল থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা করা হয়। রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, এ ঘটনায় আলমগীর নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com