সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
সরাইলে সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

সরাইলে সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সোনালী ব্যাংক কার্যালয়ে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপক এইচ এম আক্তার হোসেন ও নবাগত ব্যবস্থাপক আলী মাহমুদকে বিদায় ও  বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা প্রকাশ চন্দ্র দাসের সভাপতিত্বে সিনিয়র কর্মকর্তা শেখ মোতাহার হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন নবাগত ব্যবস্থাপক আলী মাহমুদ।
বিদায়ী ব্যবস্থাপক এইচ এম আক্তার হোসেনকে  ব্যাংক কর্মচারীদের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা বারের আইনজীবি এডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউছার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম মন মিয়া, মাহফুজ আলী, ব্যাংক ভবন মালিক পক্ষের দেওয়ান রওশন আরা লাকী। এতে আরো বক্তব্য রাখেন সুকের পরিচালক মমিন হোসেন, শাহাদাত হোসেন ভুঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, ব্যাংকের গ্রাহক সহ সর্বস্তরের পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com