সংবাদ শিরোনাম
বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড
সরাইলে ছেলের হাতে বাবা খুন।। ছেলে আটক 

সরাইলে ছেলের হাতে বাবা খুন।। ছেলে আটক 

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা পশ্চিমপাড়া এলাকায় সোমবার বিকাল সাড়ে ৪টায় মনির হোসেন (৩০) নামে এক ছেলের হাতে বাবা ছোট্ট মিয়া(৬৫) খুন হয়েছে। পুলিশ ছেলে মনির হুসেন কে আটক করেছে। পুলিশ ও এলাবাসীর সূত্রে জানা গেছে, মনির হোসেন বেড়তলায় একটি ধানের মিলে প্রতিদিন কাজ করতেন। সে মালিকের কাছ থেকে অনেক টাকা নিয়ে আসে আজ সে কাজে যাচ্ছিলো না। তার স্ত্রী পারিবারিক কলহের জের ধরে  বাবার বাড়ি চলে যায় এনিয়ে কিছুটা অস্বস্তির মধ্যে ছিলেন। তার বাবা ছোট্ট মিয়া ছেলেকে যখন কাজে যাওয়ার জন্য বলে তখন সে তার বাবার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে মনির মিয়া হাতুলি দিয়ে তার বাবাকে আঘাত করে। এসময় মনিরের মা তার স্বামীকে বাচাঁতে এগিয়ে আসলে তাকেও আঘাত করে। তার মাও এখন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ছোট্ট মিয়াকে জেলাসদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে এবং মনিরকে আটক করে। নিহতের ভাই ছোট ভাই মজিবুর রহমান বাদিী হয়ে সরাইল থানা মামলা দায়ের করেছে। এই বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, মনির হোসেন কে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলাসদর হাসপাতালের মর্গে রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com