সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
শিমুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন সামান উদ্দীন মুন্সী

শিমুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন সামান উদ্দীন মুন্সী

মোঃ আনোয়ার সুলতান, স্টাফ রিপোর্টার//সাভার
আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন শিমুলিয়া ইউনিয়নের বর্তমান ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সামান উদ্দীন মুন্সী। এর আগে গতকাল সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুত এলাকায় আওয়ামী লীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেন ঢাকা জেলা, উপজেলা ও আশুলিয়া থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এর আগে আসন্ন ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাভার উপজেলার আশুলিয়া থানাধীনে মোট ৪টি ইউনিয়নে আওয়ামীলীগ ও অংগসংগঠনের ৬ বিদ্রোহী প্রার্থীকে বহিঃষ্কারের সিদ্ধান্ত নিয়েছে আশুলিয়া থানা আওয়ামীলীগ।
সভা শেষে আশুলিয়া থানা আওয়ামীলীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন জানান, নেতৃবৃন্দের সম্মিলিত সিদ্ধান্তক্রমে ৬ বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে অব্যহতির সিদ্ধান্তের পাশাপাশি দল থেকে বহিঃষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, ৪টি ইউনিয়নের মধ্যে শুধু শিমুলিয়া ইউনিয়নে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সামান উদ্দীন মুন্সীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছি।
ফারুক হাসান তুহিন বলেন, বহিঃষ্কৃত ৬ জন হলেন, পাথালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শিমুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, সেচ্ছাসেবক লীগের সাইদুল্লাহ মাস্টার, আশুলিয়া শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ ও থানা যুবলীগের সদস্য সজীব।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com