সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জের আদমপুর সীমান্ত এলাকায় ৫ বাংলাদেশীকে পিটিয়েছে বিএসএফ

কমলগঞ্জের আদমপুর সীমান্ত এলাকায় ৫ বাংলাদেশীকে পিটিয়েছে বিএসএফ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের রাজকান্দি বনাঞ্চলের পাহাড়ি সীমান্ত এলাকায় বাঁশ কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ৫ বাংলাদেশীকে বেধড়কভাবে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। ৫ বাংলাদেশীকে পিটিয়ে ফেলে গেলে রাতে তাদের উদ্ধার করে পরিবার সদস্য ও গ্রামবাসীরা। গত মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে এ ঘটনাটি ঘটে। বিএসএফের হাতে নির্যাতিনের শিকার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের আবদাল হোসেন,আব্দুল আহাদ,হাবিব হাসান,নজির আলী ও আলিক মিয়া।পূর্ব কাঁঠালকান্দি গ্রামের মধুচাষী আজাদ মিয়া জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে আদমপুরের ত্রিপুরা সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে বাঁশ কাটতে গেলে বিএসএফ সদস্যরা বাংলাদেশী সীমান্তে প্রবেশ করে ৫ বাংলাদেশীকে ধরে বেধড়কভাবে পেটায়। সন্ধ্যায় আবার তাদেরকে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় ফেলে যায়। তাদের পরিবার সদস্যরা ও গ্রামবাসীরা রাতে ৫জনকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। আহতদের মাঝে আফজাল ও নজিরের অবস্থা গুরুতর।অন্যদিকে, বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ওয়াশিম, সাজু, মোস্তাকিম, আফরোজ. ময়নুল, হারুন, শফিক ও আরিফ নামের ৮ বাংলাদেশীকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ২ ঘন্টা পর ছেড়ে দিয়েছে। ঘটনা সম্পর্কে শ্রীমঙ্গলস্থ ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক ল্যা. কর্ণেল মিজানুর রহমান সিকদার বলেন, তিনি শুনেছেন পাহাড়ি নো-ম্যান্স ল্যান্ড এলাকায় বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত ভারতের অংশে বাংলাদেশীরা প্রবেশ করেছিল। তখন বিএসএফ সদস্যরা বাংলাদেশীদের ধাওয়া করেছে। কাউকে মারধর করা বা ধরে নেওয়ার মত কোন তথ্য তাদের কাছে নেই। তারপরও বিজিবি বিষয়টি তদন্ত করে দেখবে বলে তিনি জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com