সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে ভার্চুয়্যালি অংশ নেবেন ব্রাহ্মণবাড়িয়ার ৫০ আবৃত্তি শিল্পী

বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবে ভার্চুয়্যালি অংশ নেবেন ব্রাহ্মণবাড়িয়ার ৫০ আবৃত্তি শিল্পী

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত “বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব” এ ভার্চুয়্যালি অংশ নেবেন ব্রাহ্মণবাড়িয়ার ৫০ জন আবৃত্তি শিল্পী।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মনির হোসেন।

সংবাদ সম্মেলনে মনির হোসেন জানান, আগামী ২৭ জানুয়ারি ২০২২ ইং তারিখ থেকে ৫দিন ব্যাপী ঢাকায় শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে উদ্বোধনী দিনে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি সংগঠনের ৫০ জন আবৃত্তি শিল্পী ভার্চুয়্যালি অংশ নেবেন। ২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আবৃত্তি পরিবেশন করবেন তারা। সংবাদ সম্মেলনে মোঃ মনির হোসেন আরো জানান, ২৭ জানুয়ারি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়্যালি যুক্ত হয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনির হোসেন বলেন, ২৭ জানুয়ারি থেকে ঢাকায় শিল্পকলা একাডেমিতে “জন্মের সুবর্ণ জাগো সম্প্রীতির দ্বারে, মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে”- এই শ্লোগানে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উৎসবের মাধ্যমে প্রথমবারের মতো বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক প্রদান করা হবে। ২০২০ সালের জন্য গোলাম মোস্তফা (মরণোত্তর), ২০২১ সালের জন্য সৈয়দ হাসান ইমাম আশরাফুল আলম এবং ২০২২ সালের জন্য জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী মদিনা ও ভাস্বর বন্দোপাধ্যায়কে বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদকের জন্য মনোনীত করা হয়েছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পদকের জন্য মনোনীতদের হাতে পদক তুলে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ার আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ, ভাষা সাহিত্য ও অনুশীলন কেন্দ্রের সহ-সভাপতি মমিনুল আলম বাবু, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার এবং সোনালী সকাল আবৃত্তি সংগঠনের সভাপতি ফাহিম মুনতাসির উপস্থিত ছিলেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com