সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন।। সভাপতি তানভীর ও সাধারন সম্পাদক বাবুল নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন।। সভাপতি তানভীর ও সাধারন সম্পাদক বাবুল নির্বাচিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি অ্যাডভোকেট তানভীর ভুইয়া ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট বাবুল মিয়া বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২ এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলের সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে তারা বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সঞ্জীব কুমার দেবনাথ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভুইয়া ২৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন পেয়েছেন ২৯৩ ভোট। সাধারন সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল ৩৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী পেয়েছেন ২২২ ভোট।
এদিকে সহসভাপতি পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বিলকিস সুলতানা খানম। সম্পাদক প্রশাসন পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আক্কাস আলী, সম্পাদক কল্যান ও সংস্কৃতি পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলাউদ্দিন, সদস্য পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, মনিরুজ্জামান সুমন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত প্রার্থী আবু সালেহ মোহাম্মদ ফাহাদ, ও রাকিব হোসেন। এছাড়া অডিটর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন রাসেল।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com