সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগ নেতা আব্দুল হান্নান রতন কানাডায় গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলা আ’লীগ নেতা আব্দুল হান্নান রতন কানাডায় গ্রেপ্তার

সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান রতনকে গ্রেপ্তার করেছেন কানাডার টরেন্টো পুলিশ।
গতকাল সোমবার (০৭ ফেব্রুয়ারি) একটি নারী নির্যাতন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করেন।
কানাডার টরেন্টো পুলিশের মুখপাত্র কনস্টেবল ডেভিড হপকিনসন বাংলাদেশী এ ব্যবসায়ী আব্দুল হান্নান রতনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, গত ২০২১ ইং সনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান রতনের সাবেক স্ত্রী ফারজানা সোনিয়া নির্যাতনের অভিযোগে নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় আব্দুল হান্নান রতনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় টরেন্টো পুলিশ তাকে গ্রেফতার করেন। সূত্রঃ কালের কন্ঠ অনলাইন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com