সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে চাঁদাবাজির অভিযোগে কথিপয় সাংবাদিক ফজলে এলাহী গ্রেপ্তার

বিজয়নগরে চাঁদাবাজির অভিযোগে কথিপয় সাংবাদিক ফজলে এলাহী গ্রেপ্তার

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফজলে এলাহী উজ্জ্বল (৪৫) নামে অনলাইন টিভি ও চ্যানেল ২৪ টেলিভিশনের  পরিচয়দানকারী কথিপয় সাংবাদিককে চাঁদাবাজি অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (০৮ মার্চ) বেলা ৪টায় উপজেলার  পাহাড়পুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আবুল বাশার চাঁদাবাজির অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃত ফজলে এলাহী মেরাশানী টিভি নামে একটি অনলাইন টিভির কথিত সাংবাদিক ও উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের মৃত ফয়েজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার বেলা ৪ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল বাশারের নিকট বিশ হাজার টাকা চাঁদা দাবী করেন। এসময় কথিত এ সাংবাদিককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসেন। পরে সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল বাশার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাদীর অভিযোগের ভিত্তিতে আটককৃত ফজলে এলাহীকে আইনশৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪ ধারায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, নিজেকে চ্যানেল ২৪ এর সাংবাদিক পরিচয় দিয়ে পাহাড়পুর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে চাঁদা দাবী করলে অফিসের কর্মকর্তারা ও স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com