সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ফলোআপ- কমলগঞ্জে ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার

ফলোআপ- কমলগঞ্জে ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে ইয়াবা দিয়ে মণিপুরি বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের নিরিহ ফার্মেসী ব্যবসায়ী স্বপন কুমার সিংহকে ফাঁসানোর চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ও কনষ্টেবল আফসার উদ্দীনকে প্রত্যাহার করে মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্তি করা হয়েছে।
রোববার (২০ মার্চ) রাতে মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয় হতে এ দুইজনকে প্রত্যাহারের নিদের্শ জারী করা হয়।
এদিকে, গত শনিবার রাতে কমলগঞ্জ উপজেলার মধ্যভাগ বাজারের ফার্মেসী নিউ মেডিসিন কর্ণারে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম সিরাজ ও কনষ্টেবল আফসার উদ্দীন উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাপা সিরাপে ইয়াবা দিয়ে নিরিহ ফার্মেসী মালিক স্বপন কুমার সিংহকে আটকের চেষ্টাকালে উত্তেজিত স্থানীয় জনতা দুই পুলিশ সদস্যকে অবরোধ করেন। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা সংবাদ প্রকাশ করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে পুলিশের উধ্বর্তন পর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়। বিক্ষুদ্ধ এলাকাবাসীও নিরিহ ব্যবসায়ীকে হয়রানীর বিষয়টি তদন্ত করে দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান সর্বস্তরের নাগরিকরা।
এ বিষয়ে আলাপকালে কমলগঞ্জের লেখক-গবেষক আহমদ সিরাজ ও পরিবেশকর্মী নুরুল মোহাইমীন মিল্টন বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হলেও ঘটনার পেছনে কার ইন্ধন রয়েছে সেটি খোঁজে বের করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরী। শুধু পুলিশ সদস্যদের প্রত্যাহার করে পেছনের মদদ দাতাদের চিহ্নিত না করায় স্থানীয় সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দেখা দিয়েছে।পুলিশের এমন কান্ডের বিষয়টি এলাকায় আলোচিত হলে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় হতে ঘটনাটি খতিয়ে দেখা হয়। ঘটনার সাথে পুলিশের সম্পৃক্ততা থাকার সত্যতা পাওয়ায় রোববার রাতে ঘটনাস্থলে উপস্থিত ৩ পুলিশ সদস্যের মধ্যে এসআই সিরাজুল ইসলাম ও কনষ্টেবল আফসার উদ্দীনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের অংশ হিসাবে থানা থেকে ওই দুই দোষী পুলিশ সদস্যকে প্রত্যাহার করে মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্তি করার আদেশ দেয়া হয়। প্রত্যাহারকৃত দুই পুলিশ সদস্য সোমবার সকালেই মৌলভীবাজার পুলিশ লাইনে যোগদান করেছেন বলে জানা গেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করার বিষয়টি স্বীকার করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com