সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নাসিরনগরের ইয়াবা সম্রাট জাকির জেল হাজতে

নাসিরনগরের ইয়াবা সম্রাট জাকির জেল হাজতে

মোঃ আব্দুল হানান, নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরন উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের মৃত আরব আলীর ছেলে ইয়াবা সম্রাট মোঃ জাকারিয়া জাকির অবশেষে জেলহাজতে। 
সম্প্রতি র‌্যাবের দায়ের করা ইয়াবা মামলায়, ব্রাহ্মণবাড়িয়া ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে জাকিরকে জেলহাজতে প্রেরণ করেন।
জানা গেছে,২০১৮ সালের ২২ মার্চ ইসলামপুর সিলেট র‌্যাব- ৯ গোপন সংবাদের ভিত্তিতে জাকিরের বাড়ি ফান্দাউক অভিযান পরিচালনা করে।এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জাকির। পরে র‌্যাব সদস্যরা  জাকিরের বাড়িতে তল্লাশী করে তার বসত ঘর থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা মুল্যের ১৭শত ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় র‌্যাব নগদ ৩ লক্ষ ৫১ হাজার ২৪ টাকা, ২৪০০ টাকা মুল্যের ৩ বোতল ভারতীয় ফেন্সিডিল২টি বিদেশী পাসপোর্ট ,৩ টি সিসি ক্যামেরা,১ টি পালসার মোটর সাইকেল,২টি ভিডিও রেকর্ডার,১টি স্যামসাং মনিটর,ও ৪টি কালা  রংয়ের র্টচ লাইট উদ্ধার করে। পরে র‌্যাবের এস.আই মোঃ আল ইমরান বাদী হয়ে জাকরিকে আসামী করে নাসিরনগর থানায় মামলা দায়ের করেন।মামলা নং-২৫ । মামলার পর থেকে পলাতক ছিলেন জাকির। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com