সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
কর্মমুখী শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যাবে; বাউবি উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার

কর্মমুখী শিক্ষার মাধ্যমে দেশ এগিয়ে যাবে; বাউবি উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। এ জন্য সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত ও সুবিধা বঞ্চিতদের কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠীতে রুপান্তরিত করতে হবে। বাংলাদেশ উন্মু্ক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর আ লিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ০৮ মে ২০২২ রবিবার মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এসব কথা বলেন। মাননীয় উপাচার্য দেশের প্রান্তিক জনগোষ্ঠী, অবহেলিত ও সুবিধাবঞ্চিতদের দুরশিক্ষণের আওতাভুক্ত করতে বিশ্ববিদ্যালয়ের কর্মকতার্ ও কর্মচারীদের প্রতি আহবান জানান। এছাড়াও, বাউবি’র সাথে স্থানীয় সরকার ও প্রশাসনের নিবিড় যোগাযোগ এবং গণসংযোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল স্তরের মানুষের মাঝে বাউবি’র কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা তুলে ধরার জন্য গুরুত্ব আরোপ করেন। শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধিতেও তিনি নানা দিকনির্দেশনা দেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
মাঠ পর্যায়ের কর্মকতার্দের বিভিন্ন সমস্যা তিনি ধৈর্য সহকারে শোনেন এবং এ সম্পর্কিত সমাধান ও করণীয় নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, লালমনিরহাট ও কালীগঞ্জ উপ-আ লিক কেন্দ্রের প্রধানগণসহ আ লিক কেন্দ্রের কর্মকতার্ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে তিনি আ লিক কেন্দ্রের ক্যাম্পাসে একটি থাই জাম্বুরা গাছ রোপণ করেন। এর আগে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারকে ফুল দিয়ে বরণ করে উত্তরীও পরিধান এবং ক্রেস্ট প্রদান করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন বাউবি’র রংপুর আ লিক কেন্দ্রের পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান আহমেদ  ও সঞ্চালনা করেন সহকারী আঞ্চলিক পরিচালক মোঃ আবু সায়েম। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com