সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
কসবা উপজেলা আ’লীগের সম্মেলন।। সভাপতি আনিসুল হক এমপি ও সাধারন সম্পাদক জীবন

কসবা উপজেলা আ’লীগের সম্মেলন।। সভাপতি আনিসুল হক এমপি ও সাধারন সম্পাদক জীবন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আইনমন্ত্রী অ্যাডভেকেট আনিসুল হক এমপি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভেকেট রাশেদুল কাউসার ভুইয়া জীবনকে সাধারন সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (০৪ মে) দুপুরে কসবা টি আলী কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী আইনমন্ত্রী অ্যাডভেকেট আনিসুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি বা থেকে এড. আনিসুল হক এমপি ও এড. রাশেদুল কাউসার ভুইয়া জীবন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com