সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
নবীনগরে সালিসি সভায় বল্লমের আঘাতে যুবক নিহত।। আটক-২

নবীনগরে সালিসি সভায় বল্লমের আঘাতে যুবক নিহত।। আটক-২

স্টাফ রিপোর্টার///সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সালিসি সভায় বল্লমের আঘাতে শাহ আলম-(৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছেন।
শনিবার (১৬ জুলাই) রাতে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বাড়াইল গ্রামে একটি সালিসি সভায় বাকবিতন্ডার এক পর্যায়ে বল্লমের আঘাতে গুরুতর আহত হয় শাহ আলম। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান। নিহত শাহ আলম বাড়াইল গ্রামের মৃত মালেক সর্দারের ছেলে।
জানা যায়, গত শুক্রবার নবীনগর উপজেলার বড়াইলের জাহের মিয়ার ছেলে বাহার মিয়া ও সফর মিয়ার ছেলে আরাফাতের সঙ্গে ঝগড়া হয়। এ ঘটনাটি মীমাংসার জন্য শনিবার রাতে জাহের মিয়ার উঠানে সালিস বৈঠক বসে। এসময় শাহলম “জিয়া” নামে এক ব্যক্তি সভায় উপস্থিত না হওয়ার কারন জানতে চাইলে সফর মিয়া ও ছুট্টু মিয়া নামে দুজনের সাথে শাহ আলমের বাকবিতণ্ডা হয়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শাহ আলমের উপর হামলা চালায়। হামলায় শাহ আলমের চোখে বল্লমের আঘাতে গুরুতর আহত হলে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দি ল্যাব এইড হাসপাতালের আইসিউতে রাখা হয়। সেখানে তার অবস্থা আরো অবনতি হলে তাকে শনিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আব্দুল হামিদ-(৭০) ও কুলসুম বেগম-(৩০) নামে দুজনকে আটক করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com