সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
শেষ পর্যন্ত প্রত্যাহার করা হলো এসআই জামিরুলকে

শেষ পর্যন্ত প্রত্যাহার করা হলো এসআই জামিরুলকে

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি       

শেষ পর্যন্ত প্রত্যাহার করা হলো ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জামিরুল ইসলামকে। মোঃ উবায়দুল্লাহ নামে প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরিকে নির্যাতন করে কানের পর্দা ফাটিয়ে টাকা আদায় করার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়।
সোমবার (৫ আগস্ট) রাতে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।  
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জামিরুলকে এ শাস্তি দেয়া হয়েছে। অভিযোগের বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এর আগে গত শনিবার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের খাকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ্যপ্রহরী মোঃ উবায়দুল্লাকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন এসআই জামিরুল ও তার সঙ্গে থাকা পাঁচ পুলিশ সদস্যরা। এসময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে পুলিশ সদস্যরা। এতে  উবায়দুল্লার কানের পর্দা ফেটে যায়। পরে আড়াই হাজার টাকা দিয়ে ছাড়া পান তিনি। 
এ ঘটনায় গতকাল সোমবার (০৫ আগস্ট) এসআই জামিরুলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন উবায়দুল্লা। সেই অভিযোগ আমলে নিয়ে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com