সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিজয়নগরে উম্মুক্ত জলাশয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতে জাল জব্দ ও জরিমানা

বিজয়নগরে উম্মুক্ত জলাশয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতে জাল জব্দ ও জরিমানা

বিজয়নগর উপজেলা প্রতিনিধি
মৎস্য সপ্তাহের ২য় দিনে ২৬ জুলাই মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারের প্বার্শে আলিয়াজুরী নদীতে উম্মুক্ত জলাশয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
এসময় নদী থেকে দুইটি জগৎ বের জাল উদ্ধার করা হয়। জব্দকৃত দুইটি জালের দৈর্ঘ্য আনুমানিক ১২০০ মিটার ও মূল্য ২ লক্ষ টাকা। এই জাল পরিচালনাকারীকে ভ্রামম্যান আদালতের মাধ্যমে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের জেল প্রদান করা হয়।
অভিযানে থাকা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে উম্মুক্ত জলাশয়ে জালের মাধ্যমে মাছ শিকার করায় জাল ও জালের মালিকপক্ষের ২ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও জাল ধ্বংস করা হয়। মাছের বংশ ধ্বংসের হাত থেকে রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় উম্মুক্ত জলাশয়ে জাল দিয়ে মাছ বৃদ্ধির প্রতিবন্ধকতা সৃষ্টি বেআইনি। তিনি আরো বলেন, অভিযান শেষে উপজেলা পরিষদের সামনে উন্মুক্ত স্থানে জব্দ করা জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে। মাছের বংশ রক্ষায় উম্মুক্ত জলাশয়ে মাছের বংশ বৃদ্ধির প্রতিবন্ধকতা সৃষ্টি যে করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com