সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
জৌনপুরী পীরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

জৌনপুরী পীরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নাসিরনগর প্রতিনিধি

তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশের আমীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরীর বিরুদ্ধে কাদিয়ানী সম্প্রদায় ও কুচক্রী মহলের দায়ের করা সম্পূর্ণ মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৬ অাগষ্ট ২০১৯ রোজ মঙ্গলবার বিকেলে নাসিরনগর সদরে তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশের নাসিরনগর আহ্বায়ক কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। এসময় বক্তারা বলেন, তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশের আমীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী, আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফ এবং মারকাজু তাহরিকে খাতমে নুবুওয়্যাত কারামাতিয়া মাতলাউল উলুম মাদ্রাসার বিরুদ্ধে রাম,বাম,কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায় বিগত কয়েক মাস যাবৎ ষড়যন্ত্র করে চলছে। এ ষড়যন্ত্রের মূলহোতা ইমরুল কায়েস,সাব্বির,মামুন গংরা বিভিন্ন সময় মিথ্যা তথ্য পরিবেশন করে প্রশাসনকে বিভ্রান্ত করে চলছে। দেশের শান্ত ও সুষ্ঠ পরিবেশকে বিনষ্ট করাটাও তাদের লক্ষ্য হতে পারে। তাই আল্লামা আব্বাসী হুজুর, আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার শরীফ এবং মাদ্রাসার বিরুদ্ধে যে কোন মহলের চক্রান্ত ষড়যন্ত্র মিথ্যা মামলা প্রতিহত করতে তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের ব্যানারে এদেশের তাওহিদী জনতা প্রস্তুত আছে। সুতরাং অনতী বিলম্বে আল্লামা আব্বাসী হুজুরের নামে মিথ্যা মামলা যদি প্রত্যাহার করা না হয় তাহলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশে নাসিরনগরের আহ্বায়ক হাফেজ মাওলানা আহমেদ শিহাব, মুফতি মাওলানা শাহআলম মাছুমী, মাওলানা আব্দুল আজিজ চিশতি, মাওলানা আক্তারুজ্জামান মাছুমী, মোঃ বোরহান উদ্দিন, হাফেজ রায়হানুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com