সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
কমলগঞ্জে বিয়ের ৬ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

কমলগঞ্জে বিয়ের ৬ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মেহেদীর রং শুকানোর আগেই বিয়ের ৬ দিনের মাথায় রুনা বেগম নামের এক নববধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তবে স্থানীয়রা আত্মহত্যা রহস্যজনক বলে মনে করেন। উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের রুনা বেগমের বিয়ে হয়েছিল একই ইউনিয়নের জালালপুর গ্রামের আজির মিয়ার ছেলে দিন মজুর শরিফ মিয়ার সাথে। বিয়ের ৬ দিনের মাথায় নববধু গত বুধবার রাত ১০টায় নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, নববধূ রুনার পেটের ব্যথার কারণে বুধবার দিনে মৌলভীবাজার জেলা সদরে গিয়ে ডাক্তার দেখিয়ে আল্ট্রাসোনগ্রাম করে সন্ধ্যায় বাড়ি ফিরেন। রুনার মা তাকে ডাক্তার দেখিয়ে স্বামীর বাড়ি রেখে নিজ বাড়িতে ফিরে যান। এ দিকে স্বামী শরিফ মিয়াও বাড়ি থেকে বাজারে চলে যান। রাত ১০ টায় তার শ্বাশুড়ি নববধূর ঘরের দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকির পরও সে দরজা না খোলায় পিছনের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পান সে গলায় ফাঁস দিয়ে বৈদ্যুতিক পাখার সাথে ঝুলে রয়েছে। বিষয়টি কমলগঞ্জ থানাকে অবহিত করলে থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে নববধূর লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের সঙ্গে আলাপকালে তারা জানান, এই ৬দিন আগে বিয়ে হল রুনার,মেয়েটাও কত ভালো ছিল। এভাবে রুনার মৃত্যু হবে আমরা মেনে নিতে পারছি না। সুষ্ট তদন্ত সাপেক্ষ বিষয়টি দেখার জন্য প্রশাসনের কাছে তারা দাবি জানান।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশটি তার পরিজনদের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com