সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
জামাত বিএনপি অস্তিত্ব সংকটে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন ; নাজির মিয়া

জামাত বিএনপি অস্তিত্ব সংকটে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন ; নাজির মিয়া

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি আলহাজ্ব মোঃ নাজির মিয়া বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার কৃষিবান্ধব সরকার। আওয়ামীলীগ সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তথ্য প্রযুক্তির ছোঁয়ায় কৃষি কাজকে অনেক সহজ ও সাশ্রয়ী করা হয়েছে। দেশে কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে। অপরদিকে বিএনপি জামাত রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন দেশের অর্থ লুটপাট করেছেন। সে জন্য আজ বাংলাদেশে জামাত বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছেন ও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার মিলনায়তনে জেলা কৃষক লীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা কৃষক লীগের আহ্বায়ক ছাদেকুর রহমান শরীফের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হরিপদ ভৌমিক দুলালের পরিচালনায় পরিচিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সেলিম ভুঁইয়া, আবদুল গফুর, আলা উদ্দিন আলী, সরাইল উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি নুর মোহাম্মদ খলিফা, আখাউড়া উপজেলা কৃষক লীগের সভাপতি বাছির চৌধুরী, নবীনগর উপজেলা কৃষক লীগের সভাপতি রানা শামীম রতন, নাসিনগর উপজেলা কৃষক লীগের সভাপতি এস এম নুরে আলম, জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি আবদুস সালাম, জেলা কৃষক নেতা বাচ্ছু মিয়া তালুকদার। সভায় কোরআন তেলাওয়াত করেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট বজলুর রহমান ও গীতাপাঠ করেন হরিপদ ভৌমিক দুলাল।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com