সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।। অন্নদা ও নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।। অন্নদা ও নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৯তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সদর উপজেলার ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা-২০২২ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইয়ামিন হোসেন।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্যের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলার সকল স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা শিক্ষকগণ খেলা পরিচালনা করেন। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল (বালক) এবং নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় ফুটবল (বালিকা) ইভেন্টে পৃথক পৃথক চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করে। ফুটবল ছাড়াও হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার প্রতিযোগিতায় বালক ও বালিকা পৃথক পৃথক দলে বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথি সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইয়ামিন হোসেন সকল বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com