সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
সড়ক দূর্ঘটনায় নিহত- ১ ; আহত- ৬

সড়ক দূর্ঘটনায় নিহত- ১ ; আহত- ৬

স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি     

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় শাহাবুদ্দিন (৪৫) নামে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে উপজেলার বুধন্তী ইউনিয়নের খেতাবাড়ি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের খেতাবাড়ি এলাকায় হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে  ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে শাহাবুদ্দিন নামে একজন মারা যান ও ৬ জন আহত হয়। নিহত শাহাবুদ্দিন পাশ্ববর্তী মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা। 
আহতরা হলেন- শিপন (১৮), লক্ষী (৫০), হাবীব (৪০) ও আক্তার (৩৫)। বাকী দুজনের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মহাসড়কের বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।                
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com