সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ক্যাম্পেইন-২০২২ ও ঋণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ক্যাম্পেইন-২০২২ ও ঋণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
“লক্ষ্য ছাড়িয়ে ছুটে চলি অবিরত, ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক সেবায় সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ক্যাম্পেইন-২০২২ ও ঋণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ক্বারী চাইনিজ রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং ব্রাহ্মণবাড়িয়া জেলার মাস্টার এজেন্টবৃন্দের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং সিলেট অঞ্চল-২ এর জোনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ রানা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক আশরাফুল আলম আকন্দ।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া এজেন্ট ব্যাংকিং এর সেলস ম্যানেজার জিয়া উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র এরিয়া ম্যানেজার মাসুদ আলম, এরিয়া ম্যানেজার মাঈন উদ্দিন খান।
ঋণের প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখার বিনিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তা তপন চন্দ্র ঘোষ।
ক্যাম্পেইনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল মাস্টার এজেন্ট ও সাব এজেন্টের ওনার ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com