সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে শেখ রাসেল দিবস উদযাপিত

সরাইলে শেখ রাসেল দিবস উদযাপিত

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিবসটি উদযাপন উপলক্ষে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সকাল থেকে নানা কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও শিক্ষার্থীরা উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
দিবসটি উদযাপন উপলক্ষে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ব-রচিত কবিতা, ছড়া ও চিত্রকর্মসহ শেখ রাসেলকে নিয়ে নানা লেখনি স্থান পেয়েছে। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতার আয়োজন করাসহ দিবসটির তাৎপর্য উল্লেখ করে বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সরাইল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com