সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে প্রাথমিক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে প্রাথমিক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, সেচ্ছাচারিতা, প্রত্যয়নপত্র বাবদ টাকা নেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্কমর্কতার কাছে লিখিত অভিযোগ করছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। অভিযোগ সুত্রে জানা যায়, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম মুন্নী স্কুলের সরকারি বরাদ্দ কাজের হিসাব দিতে অনিহা প্রকাশ, ছাত্রছাত্রীদের প্রত্যয়নপত্র বাবদ ২০০ থেকে ৫০০ টাকা বাড়তি আদায়সহ দীর্ঘদিন বিভিন্ন অজুহাতে অভিভাবক সমাবেশ না করা ও নিয়মিত স্কুলে উপস্থিত হচ্ছেন না।এসএমসি সদস্য আব্দুস শহীদ জানান, কমিটির কারো সাথে আলোচনা না করে প্রধান শিক্ষক স্কুলের নতুন ভবন হস্তান্তর, ওয়াশ ব্লক নির্মাণ সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে বাস্তবায়ন করেন।এসএমসি সভাপতি শহীদুন বেগম জানান, প্রাথমিক সমাপনীর প্রত্যয়নপত্র দেওয়া বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা আদয়, পাঠদানে অনীহাসহ বিভিন্ন বিষয়ে প্রধান শিক্ষক আনোয়ারা বেগম মুন্নীকে জিজ্ঞেস করলে তিনি আমার সাথে দুর্ব্যবহার করেন। তবে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম মুন্নী বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার বলেন, অভিযোগের বিষয়টি তদন্তের জন্য দেওয়া হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com