সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থ্রিপিস ও মাদকসহ ৪ ভারতীয় নাগরিকসহ ৫ চোরাকারবারি আটক

আখাউড়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থ্রিপিস ও মাদকসহ ৪ ভারতীয় নাগরিকসহ ৫ চোরাকারবারি আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় থ্রিপিস ও মাদকসহ আমানত হুসাইন-(৫২), আকিল আহমেদ-(৪৫), মোঃ আদিল-(২৫), তৌসিফ আন্সারী-(২৮) ও মোঃ স্বপন-(৩০) নামে ৫জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় জেলার আখাউড়া উপজেলার ধরখার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার এলাকায় অভিযান চালিয়ে কলকাতার নারকেলডাঙ্গার জামান মিয়ার ছেলে আমানত হোসাইন, একই এলাকার মৃত শাহেনশাহর ছেলে আকিল আহমেদ, মৃত খুর্শিদ আলমের ছেলে মোঃ আদিল, আশরাফ আনসারীর ছেলে তৌসিফ আনসারি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারা গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ স্বপনকে আটক করেন। এসময় তাদের দখলে থাকা একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি করে ৫ হাজার ৫শত পিস ভারতীয় অন্তর্বাস, ১২০ পিস ভারতীয় থ্রি পিস, ৪ বোতল হুইস্কি, ২ বোতল বিয়ার, ৪টি ভারতীয় পাসপোর্ট, নগদ ৯০৩ ভারতীয় রুপি, নগদ ৩ হাজার বাংলাদেশী টাকা ও ১টি হায়েস মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়।

র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বিদেশীপণ্য ও মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com