সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেসের মাঝে স্বাস্থ্য চুক্তি স্বাক্ষর

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেসের মাঝে স্বাস্থ্য চুক্তি স্বাক্ষর

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস ব্রাহ্মণবাড়িয়া এর দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লি: ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এ দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়।
চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সকল কর্মকর্তা, সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড়সহ এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেল্থ চেক-আপ এ বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি উন্নত স্বাস্থ্যসেবার জন্য ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লি: ব্রাহ্মণবাড়িয়ার মূল প্রতিষ্ঠান ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরী স্বাস্থ্যসেবা পাবেন। চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লি: ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী। দ্বিপাক্ষিক চুক্তিতে আরও স্বাক্ষর করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ও ডিস্ট্রিক্ট পুলিশ মেডিকেল সার্ভিসেস এর মেডিকেল অফিসার ডাঃ চন্দ্র শেখর দত্ত এবং ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লি: ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্চ ইনচার্জ- কুতুব উদ্দিন সোহাগ, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সাজেদুল করিম আরমান, অফিস এক্সিকিউটিভ নারায়ণ চক্রবর্তী ও কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সানজিয়া আফরিন।
উল্লেখ্য, গত ৩রা সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন জেল রোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লি: ব্রাহ্মণবাড়িয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার জনসাধারণকে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com