সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে দুই ছিনতাইকারী আটক

সরাইলে দুই ছিনতাইকারী আটক

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রিয়েলমি সি-১৫ মোবাইল ও নগদ ৫ হাজার টাকা ছিনতাই করে পালানোর সময় ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ।
সোমবার (৩১ অক্টোবর) দিবাগত অনুমান ০১.১৫ ঘটিকার সময় সরাইল থানাধীন মালিহাতা নামক স্থানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল-মোঃ হানিফ (৪০) সদর উপজেলার মহিন ব্যাপারীবাড়ীর বিল্লাল মিয়া ছেলে ও বিজয়নগর উপজেলার তারা মিয়ার ছেলে মোঃ বোরহান (২৫)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সুখেন্দু বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরাইল উপজেলা বচিউড়া গ্রামের দানা মিয়ার ছেলে লাদেন মিয়া নিজ বাড়ীতে আসার উদ্দেশে ঢাকা থেকে ট্রেনে করে আশুগঞ্জ নামে, আশুগঞ্জ থেকে একটা সিএনজিতে উঠে বিশ্বরোড পর্যন্ত আসার জন্য উক্ত সিএনজিতে আগে থেকে ছিনতাইকারীরা যাত্রী হিসাবে অবস্থান করছিলো,সিএনজিটি সরাইল থানাধীন মালিহাতা নামক স্থানে পৌছালে সিএনজির চালক বোরহান, হানিফসহ সঙ্গীয় ২জন মিলে সিএনজি ঘটনাস্থলে থামিয়ে বাদীর নিকট থেকে রিয়েলমি সি- ১৫ মোবাইল ও নগদ ৫ হাজার টাকা গলায় ছুরি ধরে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় বাদী চিৎকার চেচামেচি করিলে বিষয়টি টেরপেয়ে হাইওয়ে পুলিশের মোবাইল টিম ধাওয়া দিয়ে ছিনতাই কারীদের সিএনজিটিসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা টাকাসহ ছিনতাইকারীদের সরাইল থানায় হস্তান্তর করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com