সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আখাউড়ায় বিলের বাধ কেটে দিয়ে ক্ষতিসাধন

আখাউড়ায় বিলের বাধ কেটে দিয়ে ক্ষতিসাধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের আড়িয়াজলা বিলে বাধ কেটে দিয়ে মাছের ক্ষতিসাধন করা হয়েছে। কেটে দেওয়া বাধ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছের ক্ষতি হয়। এ ঘটনায় আখাউড়া থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে সেটি রবিবার বিকেল নাগাদ নথিভুক্ত হয়নি।
উপজেলার বনগজ এলাকার নূরুল ইসলামের দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, ওইদিন সকালে জুয়েল পাঠান, আমির গণি, উলন খান, মালু মিয়া, মিলন পাঠানসহ কয়েকজন মাছের চাষের জন্য তারা ইজারা পাওয়া এলাকার একটি বাধ ভেঙ্গে দেন। এতে প্রায় ২০ লাখ টাকার মাছ বিভিন্ন দিকে চলে যায়। একই সময়ে হামলাকারিরা বাধের সরঞ্জামাদি নিয়ে যায়। বিলের রক্ষণাবেক্ষণের জন্য তৈরি ঘরে গিয়ে নগদ টাকাও নিয়ে যায় হামলাকারিরা।
নূরুল ইসলামের ব্যবসায়িক অংশিদার গোলাম মোস্তফা বলেন, ‘সকল নিয়ম নীতি মেনে আমরা বিলের যে অংশ ইজারা এনেছি সেখানে মাছ ধরি। কিন্তু একটি পক্ষ মাছ ধরতে বাধা দেয়। এক পর্যায়ে তারা দলবদ্ধ হয়ে হামলা করেছে। অভিযোগ দেওয়ার পর পুলিশ এসে তদন্ত করে গেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com